পেন ড্রাইভ দিয়ে সবচেয়ে সহজে উইন্ডোজ ইন্সটল করুন

আমরা অনেকে নেট বুক ব্যবহার করি । কিন্তু নেট বুকে ডিবিডি রুম না থাকায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার সময় আমাদের পরতে হয় বিপাকে । আর যাতে এমন বিপাকে পরতে না হয় সে জন্যই পেন ড্রাইভে কি করে উইন্ডোজ ইন্সটল করা যায় তাই আপনাদের দেখাব..

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ১ (সূরা আল ফাতিহা)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো। আজ থেকে সুরু করতে জাচ্ছি কোরআনের আরবী থেকে বাংলা অনুবাদ।.....

HTML শিখার বাংলা বই লাগবে কারু ??

HTML শিখার জন্য আমরা সবাই বই খুঁজি কিন্তু ভাল বই পাই না। যদিও পাই, তাও ইংরেজিংতে থাকে। তাহলে কি আমি বাংলায় HTML শিকতে পারবো না???? অবশ্যই পারবেন...

রসায়নের সহজ রাজ্য পাঠ-১

রসায়নের সহজ রাজ্য পাঠ-১রসায়নের সহজ রাজ্য পাঠ-২বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো। আমি আজ এমন একটি বিষয় নিয়ে...

এখন আযান দিবে আপনার কম্পিউটার

এবার একটি অনেক সুন্দর সফটওয়্যার নিয়ে এসেছি । আযান দেয়ার সফটওয়্যার (AZAAN) Pro 4.1এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে।..

কম্পিউটার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কম্পিউটার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পেন ড্রাইভ দিয়ে সবচেয়ে সহজে উইন্ডোজ ইন্সটল করুন


আমরা অনেকে নেট বুক ব্যবহার করি । কিন্তু নেট বুকে ডিবিডি রুম না থাকায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার সময় আমাদের পরতে হয় বিপাকে । আর যাতে এমন বিপাকে পরতে না হয় সে জন্যই পেন ড্রাইভে কি করে উইন্ডোজ ইন্সটল করা যায় তাই আপনাদের দেখাব ।

এই প্রক্রিয়ায় উইন্ডোজ ইন্সটল করতে আপনার যা লাগবে তা হল



  • একটি উইন্ডোজ সিডি
  • একটি ডেস্কটপ কম্পিউটার
  • একটি ৮গিগা বাইট পেন ড্রাইভ এবং
  • আমার দেওয়া এই দুটি সফটওয়্যার(DVD ISO Maker এবং Universal USB Installer 1.8.6.2)

প্রথমে ডেস্কটপ কম্পিউটারের ডিবিডি রুমে উইন্ডোজ সিডিটি প্রবেশ করান । এরপর DVD ISO Maker সফটওয়্যারটি Run করান । নিচের স্ক্রীন শর্টটি দেখুন




Next দিয়ে এগিয়ে যান এবং Save করুন । বেশ ISO ফ্যারমেটে তৈরি হয়ে গেল আপনার সফটওয়্যারটি । এখন তা আপনার পেন ড্রাইভে কপি করে সহজেই উইন্ডোজ ইন্সটল করতে পারেন । কিন্তু কথা হল ISO ফ্যারমেটে তৈরি করা এই ফাইলটি পিসি থেকে আপনার পেন ড্রাইভে সরাসরি কপি হবে না । এজন্য আপনাকে ব্যবহার করতে হবে Universal-USB-Installer সফটওয়্যারটি । নিচের স্ক্রীন শর্টটি দেখুন




এখানে আপনি যে windows দিতে চান সেটি নির্বাচন করুন । আমি windows 7 দিতে চাই তাই সেটি নির্বাচন করেছি ।

নিচের আরো একটি স্ক্রীন শর্ট দেখুন



এবার যে জায়গায় ISO ফাইলটি রেখে ছিলেন তা দেখিয়ে দিন এবং সব শেষে Create দিন ।

মাশাআল্লাহ আপনার ISO ফাইলটি আপনার পেন ড্রাইভে কপি হয়ে গেল ।

এখন থেকে কোন জামেলা ছাড়াই এই প্রক্রিয়ায় পেন ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করুন ।



কি-বোর্ডের ফাংশন কি সমূহের কাজ (F1 থেকে F12 পর্যন্ত)


কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি। এসব কি একবার চেপেই বিভিন্ন সফটওয়্যারে নানা রকম কাজ করা যায়। আজ আমি আপনাদের দেখাব যে এই সব কি-য়ের কাজ কি কি । এরা কোন কোন কাজ করে থাকে । আমরা হয়ত অনেকেই জানি । তাও আবার একটু ঝালিয়ে  নেওয়া আর কি ।

  • F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
  • F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
  • F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
  • F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
  • F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
  • F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
  • F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
  • F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
  • F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
  • F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
  • F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
  • F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

ফেসবুকে রুবেলনেট

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More